দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাসডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচিঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিসআল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
No icon

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২২

বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মহানগরী থেকে ছাত্রলীগের এক নেতাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান (৩৫)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী বটতলা এলাকার ইসরাফিল ইসলামের পুত্র ও মতিহার থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।