→ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু→ উত্তরে ঘন কুয়াশা বাড়ছে শীত→ কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ→ আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা→ রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে
No icon

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৭ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচ হাজার ৬০৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা।এদিকে ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম শুরুর তিন থেকে চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে গত দুই মাসে দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।