বার্লিনের প্রথম অভিবাসী মেয়র এলিফ এরলপপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সাপাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশেরজাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
No icon

ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলকে কঠোর চলাচল বিধিনিষেধের মধ্যে থাকতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সীমিতসংখ্যক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিরা ম্যানহাটনের হোটেল থেকে জাতিসংঘের সদরদপ্তর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। তবে অন্য দেশের প্রতিনিধিদের মতো নিউইয়র্কে অবাধে চলাফেরার সুযোগ তাদের থাকবে না।

প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে পার্কে যাওয়ার অনুমতি নেই ইরানি প্রতিনিধিদের। এমনকি অনুমতি ছাড়া কোনো দোকানে যাওয়াও তাদের জন্য নিষিদ্ধ। বিলাসপণ্য কেনার ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি প্রতিনিধিদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করে রেখেছে। এসব বিধিনিষেধের আওতায় তাদের বিমানবন্দর, ম্যানহাটনের মিলেনিয়াম হিলটন হোটেল এবং জাতিসংঘের সদরদপ্তরের মধ্যে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে নিউইয়র্ক সফরে ইরানি প্রতিনিধিরা ওই হোটেলেই অবস্থান করছেন।

আগামী বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হতে পারে। অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেও ইরানের প্রেসিডেন্টের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অতীতে যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর সেই দেশের শীর্ষ প্রতিনিধিদের যুক্তরাষ্ট্র সফরের নজির তুলনামূলকভাবে বিরল।

তবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সদস্যদেশগুলোর প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।