বার্লিনের প্রথম অভিবাসী মেয়র এলিফ এরলপপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সাপাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশেরজাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারানিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
No icon

অবৈধ ইসরায়েলি বসতির পণ্য নিষিদ্ধ করল বেলজিয়াম ও নেদারল্যান্ডস

দখলীকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য নিজেদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দুই দেশ বেলজিয়াম ও নেদারল্যান্ডস।  ইউরোপের অন্যান্য দেশ—আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও স্পেনের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের ধারাবাহিকতায় সর্বশেষ এই দুটি দেশও কঠোর সিদ্ধান্ত নিল। আন্তর্জাতিক আইন ও নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০২৪ সালের জুলাই মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে "অবৈধ" বলে ঘোষণা করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দখলীকৃত ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপন এবং সেনা ফাঁড়ি নির্মাণ সম্পূর্ণ বেআইনি।