ডিজিটাল লেনদেনে ধারাবাহিক উন্নতি করছে নগদজাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খানপ্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: নিহতের সংখ্যা ৮ নয়, ৫পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজ
No icon

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান। একই সঙ্গে তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দায়িত্ব পালনকালে আইরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র;্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেন। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, শরণার্থী সুরক্ষা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরা, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তিত্বকে এ দায়িত্বে আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আইরিন খানের দীর্ঘ অভিজ্ঞতা জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা, উন্নয়ন-অগ্রগতি তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নিয়োগের মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।