বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকাইরানের ৮০ স্থাপনায় মার্কিন হামলা, উত্তপ্ত হরমুজ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ?১৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কসংকেতহামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা
No icon

মার্কিন বাহিনীকে সহায়তা করলে যে কেউ ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: ইরানি সেনা

ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা প্রদানকারী যেকোনো পক্ষ বা উৎসকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি "বৈধ লক্ষ্যবস্তু" হিসেবে বিবেচনা করা হবে। এমনটাই কড়া হুশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সামরিক বাহিনীর একটি প্রধান কমান্ড ইউনিট।

ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম নীতি-নির্ধারক ও প্রধান কমান্ড ইউনিট ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা 'তাসনিম'-এর প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করা হয়।

কমান্ড ইউনিটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া আগ্রাসী মার্কিন বাহিনীকে যেকোনো ধরনের সমর্থন বা সহায়তার যে উৎস, তা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।"

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ধরনের চরম হুশিয়ারি এলো, যা এই অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।