বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকাইরানের ৮০ স্থাপনায় মার্কিন হামলা, উত্তপ্ত হরমুজ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ?১৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কসংকেতহামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা
No icon

মক্কা-মদিনায় তীব্র তাপপ্রবাহ ও ধূলিঝড়

সউদী আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে শক্তিশালী ধুলিঝড়ের কারণে কোথাও কোথাও দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্কতায় বলা হয়েছে, ধুলিঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এতে খোলা জায়গা, মরু অঞ্চল ও মহাসড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক, শিশু এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক ও ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে চরম তাপপ্রবাহ ও ধুলিঝড়ের ঘটনা বাড়ছে। তাই এমন প্রতিকূল আবহাওয়ায় সতর্কতা মেনে চলাই সবচেয়ে নিরাপদ উপায়।