→ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ→ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ→ চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু→ হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার→ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই পাড়ে আটকা প্রায় ৩০০ যানবাহন
No icon

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেইদিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। ;গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি।আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার বলেন, এ ঘটনায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।