কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুরাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবারসরকারের ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০০০ কোটি টাকাচার জেলায় সড়কে ঝরল ১০ প্রাণসাত জেলায় বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
No icon

ভাইরাসজনিত জ্বর, হাম ও শিশুদের শ্বাসকষ্ট নিয়ে সতর্কতা

দেশজুড়ে ভাইরাসজনিত জ্বর, শিশুদের হাম, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ডা. মোঃ মনসুর আলী।

তিনি জানান, বর্তমানে সব বয়সী মানুষ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের মধ্যে হাম, জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের প্রবণতা বাড়ছে, যা অনেক ক্ষেত্রে গুরুতর অবস্থার সৃষ্টি করছে। পাশাপাশি শরীরে অ্যালার্জি, র‍্যাশ ও চুলকানির সমস্যাও দেখা দিচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষায় কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত শিশুদের অন্য শিশুদের থেকে আলাদা রাখা, তাদের ব্যবহৃত কাপড়, বিছানাপত্র, থালা-বাসন ও গ্লাস আলাদাভাবে ব্যবহার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অ্যালার্জিজনিত সমস্যায় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে শরীর মুছে দেওয়া এবং বেশি করে তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

ডা. মোঃ মনসুর আলী বলেন, যেকোনো অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত। তিনি দাবি করেন, হোমিওপ্যাথিতেও এ ধরনের রোগের কার্যকর চিকিৎসা রয়েছে এবং প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

তিনি দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে সকলকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির প্রার্থনা জানান।