→ কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা→ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা→ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের→ পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার→ প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন
No icon

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।