→ কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা→ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা→ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের→ পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার→ প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন
No icon

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় আর আবেদনময়ী ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ক্যারিয়ারে বহু উত্থান-পতন দেখলেও দর্শকের হৃদয়ে তার আসন চিরকালই অটুট। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে পপির। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন।

ক্যারিয়ারের শুরুতে শুটিং স্পট থেকে সবখানে পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সম্প্রতিক সময়ে জানা যায় মায়ের সঙ্গে তার দূরত্ব চলছে। অভিনেত্রীর মা বিভিন্ন গণমাধ্যমে পপির নামে অভিযোগও করেন।