ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জন্য জরুরি নির্দেশনা

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) বইপড়া কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের প্রতিটি উপজেলা বা থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে।বৃহস্পতিবার এক নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি। জারি করা নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হবে।সব উপজেলা বা থানা থেকে একটি করে বালক বিদ্যালয়, একটি করে বালিকা বিদ্যালয় এবং একটি মাদরাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে এসব বিদ্যালয়ের তালিকা ই-মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।নির্দেশনায় বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তারা (ডিইও) নিজ নিজ জেলার প্রতিটি উপজেলা এবং থানার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে অধিদপ্তরে প্রেরণ করবেন।