দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জন্য জরুরি নির্দেশনাপ্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমানবাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমারমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার খুলছে আগস্ট থেকেগ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার
No icon

বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট ঘোষণা সৌদি আরবের

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এ জোটের লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা।জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তারা যৌথভাবে কাজ করবে। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এ জলপথ বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে নতুন এ জোটের ঘোষণা এলো। একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হামলায় বাব আল-মান্দেব লোহিত সাগর এডেন উপসাগর রুটও বারবার ঝুঁকির মুখে পড়েছে।

সৌদি আরব জানায়, জোট গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। যদিও ইইউর অ্যাসপিডিস নৌ নিরাপত্তা মিশনের সঙ্গে নতুন জোটের সম্পর্ক বা পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।জোটের সদস্য দেশগুলো হলো-সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। অর্থাৎ, সৌদি আরবসহ মোট সদস্য দেশ ১৪টি।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশও এ জোটে যোগ দিতে পারবে।জোটের আওতায় গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে। তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম দেবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি আরবের দাবি, এ জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি।