গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেইসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতরকমলাপুরে যাত্রীর চাপ কমেছেঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতিঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
No icon

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।শুক্রবার সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।