আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতেট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরুতাপমাত্রা নিয়ে নতুন তথ্যআজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূতশিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
No icon

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বেলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।