→ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি→ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে নভেম্বরে: ক্রেমলিন→ কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার→ বাজারে ক্রেতা কম, তবুও চড়া নিত্যপণ্যের দাম→ ঢাকা মহানগরে বিএনপি কতটা সংহত
No icon

পরিবর্তন আসছে ইউটিউবে

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। 

দ্য ইনফরমেশন জানিয়েছে, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কনটেন্ট যুক্ত করতে পারে ইউটিউব।

দ্য ইনফরমেশনের তথ্যমতে, বিজ্ঞাপননির্ভর মডেলের বাইরে বিকল্প আয়ের পথ তৈরির লক্ষ্যে ইউটিউব আবারও প্রাইমটাইম চ্যানেলস সম্প্রসারণের পরিকল্পনা করেছে। তবে বড় চ্যালেঞ্জ হলো সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট আরও দৃশ্যমান করা এবং বিরক্তি তৈরি না করে স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করা।

নতুন নকশায় ইউটিউব অ্যাপের বিন্যাস নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো হতে পারে। ফলে বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে পর্দায় দেখা হবে। সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের জন্য প্রাইমটাইম চ্যানেলস বিভাগকে আরও সুস্পষ্টভাবে সাজানো হতে পারে।