যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল নেমেছে মাত্র ২০ শতাংশেঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণানতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তাজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধাভ্যাপসা গরম আরও ৪-৫ দিন, বৃষ্টির বার্তা
No icon

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর ম্যাকাই টেস্ট নিয়ে আগ্রহ তৈরি হয় স্থানীয় দর্শকদের।  চার দিন আগেই শেষ হয়েছিল প্রথম দিনের সব টিকিট। 

শনিবার (২২ আগস্ট) ম্যাকাই টেস্টের প্রথম দিনে ১৮ উইকেট হারিয়েছে দুই দল। মিচেল স্টার্কের ১২ রানে ৬ উইকেটে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর শরীফুল ইসলামের ৬ শিকারে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। লিড নিয়েছে ১০১ রান।

দুই দলের বোলারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে স্থানীয় দর্শকদের। তাই দ্বিতীয় দিনের খেলা দেখতে মুখিয়ে আছে তারা। প্রথম দিনের মতো শেষ হয়ে গেছে ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও।

দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক পোস্টে তারা জানিয়েছে, ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের জন্য সাধারণ দর্শকদের সব টিকিট বিক্রি হয়ে গেছে।