ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণানতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তাজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধাভ্যাপসা গরম আরও ৪-৫ দিন, বৃষ্টির বার্তাঅস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
No icon

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন হতে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার অপরাহ্নে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় উক্ত আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ হতে শূন্য হলো।