মাহমুদুল হাসান ফিরে গেলেও এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই খেলছেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। অন্য প্রান্তে সাবধানী খেলছেন মুমিনুল হক। ৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪২। মুমিনুল ১৩ ও তানজিদ ২৫ রানে অপরাজিত।মিরপুর টেস্টের ব্যর্থতা কাটিয়ে সিলেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল মাহমুদুল হাসান জয়ের। তবে দিনের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফিরলেন এই ওপেনার। আব্বাসের বলে অনর্থক খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ দিয়ে বসেন তিনি। মিরপুর টেস্টেও জয়ের ব্যাটে রান আসেনি। প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করে আউট হয়েছেন।জয়ের দ্রুত বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মুমিনুল হক। অন্য প্রান্তে খেলছেন তানজিদ হাসান তামিম।
এর আগে সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হলো বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাদমান ইসলাম। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।