বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজঢাবিতে মেয়েদের হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্তঋণখেলাপিদের আরও বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংকহরমুজ দিয়ে প্রতিরাতে ৩০ জাহাজ চলাচল করছে: ট্রাম্পদুপুরের মধ্যে ৬ জেলায় বৃষ্টির শঙ্কা
No icon

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে থাকার বার্তা রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে রাশিয়া। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানান, বর্তমান সামরিক ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাশিয়া ও ইরানের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে বজায় থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেকোনো দেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় উপেক্ষা করেই ঘনিষ্ঠ মিত্র ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিলেন পুতিন।

বৈঠক শেষে ইরানের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই শীর্ষ নেতার আলোচনায় ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে পারস্পরিক হ্যান্ডশেকের বেশ কিছু ছবিও প্রকাশ করে ইরানি প্রেসিডেন্সি।