ইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচলের চাপ’ সামলাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্পহরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান, তবে থাকছে শর্তঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকাবিশ্বজুড়ে ধেয়ে আসছে ঘোর মহাবিপর্যয়
No icon

হরমুজ প্রণালিতে ইউক্রেনীয় সেনা পাঠানো হতে পারে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হরমুজ প্রণালি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে চলমান আলোচনায় ইউক্রেনের সামরিক বাহিনী অংশ নিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার ভাষণে তিনি বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনায় ইউক্রেনীয় সামরিক সদস্যরা অংশ নিচ্ছেন। তিনি কৃষ্ণসাগরে সামুদ্রিক পথ রক্ষায় কিয়েভের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। সেখানে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকে। জেলেনস্কি আরও জানান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর ইউক্রেন এখন তাদের নিরাপত্তা প্রস্তাবের ‘ইউরোপীয় অংশ’ নিয়ে কাজ করছে।