হরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান, তবে থাকছে শর্তঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকাবিশ্বজুড়ে ধেয়ে আসছে ঘোর মহাবিপর্যয়গাজায় বিমান হামলা ও সংঘর্ষে নিহত ১০পাকিস্তানের হুমকির জবাব দেওয়ার সাহস মোদির নেই : মুখ্যমন্ত্রী মমতা
No icon

ঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, যার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকাও। ঝড়-বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক তথ্য বলছে, রাজধানীর বায়ু এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।বুধবার (৮ এপ্রিল) সকাল ৮র দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর তথ্যানুযায়ী, ১৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত, যা বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।তালিকার শীর্ষে রয়েছে চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ১৮৪। এছাড়া তৃতীয় অবস্থানে হ্যানয় (১৫১), চতুর্থ অবস্থানে নেপালের কাঠমুন্ড (১৪৭) এবং পঞ্চম স্থানে কম্বোডিয়ার পোনম ফেন (১৪৭)।বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা অস্বাস্থ্যকর ধরা হয়, যা সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।