→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুরের ৮ বছর কারাদণ্ড

দেড় কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু তাহের আজ বৃহস্পতিবার এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের রায় অনুযায়ী মুহাম্মদ মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।