→ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি→ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে নভেম্বরে: ক্রেমলিন→ কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার→ বাজারে ক্রেতা কম, তবুও চড়া নিত্যপণ্যের দাম→ ঢাকা মহানগরে বিএনপি কতটা সংহত
No icon

শাবানা আছেন কোটি বাঙালির হৃদয়ে

বরেণ্য অভিনেত্রী শাবানা। যার নামের পাশে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। চার দশকের অভিনয়জীবনে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। শাবানা মানেই যেন বর্ণিল ইতিহাসের পাণ্ডুলিপি। বাংলা সিনেমাপ্রেমীরা শাবানার নাম শুনলে আবেগপ্রবণ হন, গর্ব বোধ করেন। ২৬ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে অভিনয়ের রানী হয়ে আছেন। আজ তার জন্মদিন।

১৯৫২ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু।