→ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি→ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে নভেম্বরে: ক্রেমলিন→ কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার→ বাজারে ক্রেতা কম, তবুও চড়া নিত্যপণ্যের দাম→ ঢাকা মহানগরে বিএনপি কতটা সংহত
No icon

সংসদের সম্মানী ভাতা কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বলেছিলাম, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সরকারি কোনো সুযোগ-সুবিধা নেবো না। আমি সেটা নিচ্ছি না। কিন্তু সংসদের সম্মানী ভাতা আমাকে নিতেই হয়। এটা আমি একটি কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ তো সেই টাকা ছাড়া আমাকে আগেও চালিয়ে নিয়েছেন। তাহলে এখন কেন চলতে পারবো না।

বুধবার রাতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।