আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুলকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে (আহমেদুর রহমান তনু-আসাদুল ইসলাম মুকুল) দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে, আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।