আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন হিরো আলম,লড়বেন দুই আসনে

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জানা গেছে, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন হিরো আলম।

বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি হিরো আলম। তবে হিরো আলমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও দেখা করতে গেছেন বলে জানা গেছে।