→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢামেকে নাহিদ-সারজিস

চায়না সফর শেষে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

রোববার রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান।