আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। রোববার রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আজ তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। খালেদা জিয়া আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। গণতন্ত্র ও জনগণের পক্ষে কাজ করতে বলেছেন।