আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

হরমুজ দিয়ে গোপনে তেল পরিবহন করছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' দিয়ে গোপনে অপরিশোধিত তেল পরিবহন করছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতের তেলবাহী ট্যাংকারগুলো গত কয়েক মাস ধরে তাদের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বা 'ট্রান্সপন্ডার' বন্ধ রেখে অত্যন্ত গোপনে হরমুজ প্রণালী অতিক্রম করছে। এই গোপনীয়তার কারণে বর্তমানে ঠিক কী পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে তা নিখুঁতভাবে পরিমাপ করা কঠিন। তবে বাজার গবেষকদের ধারণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হলেও বাস্তব সংখ্যা এর চেয়ে অনেক বেশি। 

চরম ঝুঁকি ও হামলার আশঙ্কা
সংকেত বন্ধ করে জাহাজ চলাচলের এই গোপন প্রক্রিয়াটি চরম ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) ২৩টি জাহাজ আক্রমণের শিকার হয়েছে। এতে অন্তত ১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বিশ্ববাজারে তেলের বাজারে প্রভাব
ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেবল গোপনে জাহাজ চালানোই নয়; পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বৃদ্ধি এবং দেশগুলোর নিজস্ব জাতীয় তেল মজুদ ব্যবহারের সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববাজারে এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।