→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার→ আজ খোলা থাকবে সব ব্যাংক
No icon

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শারদীয় দুর্গাপূজার ছুটি। তবে আজ শনিবার প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।অবশ্য নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।গত ১৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজের জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। তবে অফিস খোলা রাখার সিদ্ধান্তের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, এদিন নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।ছুটির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনে ভোগান্তি এড়াতে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।