→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

চার সন্তানকে একাই বড় করেছিলেন বাবা, মৃত্যুর পর এল না কেউ

স্ত্রী মারা যাওয়ার পর চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়েকে একাই বড় করেছিলেন ঘনশ্যাম। জীবনের শেষ চার বছর কেটেছে ভোপালের একটি বৃদ্ধাশ্রমে। ৭০ বছর বয়সে তাঁর মৃত্যু হলেও শেষবারের মতো তাকে দেখতে আসেনি তাঁর চার সন্তানের কেউই। শেষ পর্যন্ত পুলিশ ও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের সহায়তায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। 

ঘনশ্যাম ভারতের ভোপালের ইন্দোরে সাইকেলের টায়ার ও টিউব বিক্রির ছোট ব্যবসা করতেন। ছিল একটি ছোট বাড়িও। স্ত্রী মারা যাওয়ার সময় তাঁর সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল মাত্র দুই বছর। সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের জীবনটাই উৎসর্গ করেছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে এসে সেই সন্তানদের কাছ থেকে পাননি প্রত্যাশিত ভালোবাসা ও যত্ন।