আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতেট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরুতাপমাত্রা নিয়ে নতুন তথ্যআজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূতশিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
No icon

মিসরের বন্দরে বিস্ফোরণ ও ইরাকে হামলায় নতুন উত্তাপ

বুধবার মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়েছে নতুন নতুন অঞ্চলে। একদিকে মিসরের একটি প্রাকৃতিক গ্যাস লোডিং বন্দরে বিস্ফোরণ ও মার্কিন মালিকানাধীন একটি ভাসমান স্টোরেজ ট্যাংকারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে; অন্যদিকে মার্কিন সেনা ও সৌদি তেলের স্থাপনায় হামলার জবাবে ইরাকে ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

ঘটনার সঙ্গে পরিচিত তিনটি বাণিজ্য সূত্র জানিয়েছে, মিসরের দামিয়াত্তা বন্দরে থাকা একটি ট্রাফিকে ড্রোনটি আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত পাশের অন্য একটি জাহাজে ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা 'অ্যামব্রে' জানিয়েছে, নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর ওপর যৌথ হামলা চালায়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরানের বিরুদ্ধে মারাত্মক সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। বিমান হামলা সাময়িক স্থগিত করার মাত্র কয়েক দিন পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, "আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।"

ইরান রাতারাতি নিশ্চিত করেছে যে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে থাকা জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী যৌথভাবে ব্যবস্থাপনার জন্য ওমানের দেওয়া একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দেশটি।

আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের জনগণকে "শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং দৃঢ়ভাবে অবস্থান নিতে" আহ্বান জানিয়েছেন, যাতে তারা কোনো অন্যায় বা নিপীড়নের কাছে মাথা নত না করেন।

.ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পেজেশকিয়ানকে উদ্ধৃত করে লিখেছে, "একইভাবে আমরাও আমাদের নাগরিকদের ওপর কোনো অবিচার করতে পারি না।" তিনি আরও যোগ করেন, ইরান বিশ্বমঞ্চে "প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত" স্থাপন করেছে।

এদিকে, সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার মাত্র এক সপ্তাহ পর ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরের দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কয়েকটি আঞ্চলিক সূত্র। তবে তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধের মধ্যে গত বুধবার তেলের বাজারে দেখা গেছে অন্যতম বড় উল্লম্ফন। তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে সাত শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলার অতিক্রম করেছে, যা চলতি সপ্তাহের শুরুর দিকের দরপতনকে অনেকটাই পুষিয়ে দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে সংঘাত এড়াতে সংযম, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়েছেন।  এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, ইশাক দার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির থেকে একটি ফোন পান।

বিবৃতিতে বলা হয়, "দুই পররাষ্ট্রমন্ত্রীই ফিলিস্তিনের ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি সামরিক অভিযান, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বারবার লঙ্ঘনের কঠোর নিন্দা জানান তারা।" এতে আরও বলা হয়, দুই মন্ত্রীই অবিলম্বে সব ধরনের শত্রুতা বন্ধ, বাধারোধহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরাকে যৌথ বিমান হামলার মাধ্যমে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ওয়াশিংটনের সঙ্গে সামরিক হামলায় অংশ নিল রিয়াদ। এটি সৌদি আরবকে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন একটি রণক্ষেত্রে সরাসরি যুদ্ধে টেনে আনতে পারে, যা সংঘাতকে আরও উসকে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে একীভূত থাকা শক্তিশালী ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী 'পপুলার মোবিলাইজেশন ফোর্সেস' (পিএমএফ) জানিয়েছে, দেশটির বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলায় তাদের অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ইরাকের 'আল-আহাদ' টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তর ইরাকের মোসুলের একটি হাসপাতাল থেকে নিহত যোদ্ধাদের মরদেহ বের করার সময় ইরাকি পুরুষেরা "আমেরিকা নিপাত যাক!" বলে স্লোগান দিচ্ছেন।

ওয়াশিংটন ও রিয়াদ জানিয়েছে, ইরাকের ভূখণ্ড থেকে সৌদি তেলের স্থাপনায় ড্রোন হামলার জবাবেই তারা ইরাকের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করেছে।কমান্ডারদের পরামর্শে ট্রাম্প ১৩ দিনের ধারাবাহিক বোমাবর্ষণ সাময়িকভাবে স্থগিত করার পর, গত শুক্রবারের পর এটিই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ।

যদিও ইরান তাদের বাহিনী ইরাকি ভূখণ্ড থেকে হামলা পরিচালনা করছে বলে অস্বীকার করেছে, তবে ইরানি পত্রিকা 'হামশাহরি' জানিয়েছে, ইরাকে মার্কিন-সৌদি হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চারজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন।

ইরাকে এই হামলা দেশটির ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন সংকট তৈরি করেছে। বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে ইরাক অন্যতম, যারা তেহরান ও ওয়াশিংটন—উভয়ের সাথেই সমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে। কিন্তু এই বিভক্ত আনুগত্য দেশটিতে সবসময়ই উত্তেজনা ও অভ্যন্তরীণ অস্থিরতার জন্ম দেয়।

মাত্র দুই মাস আগে ক্ষমতা নেওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির দপ্তর থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, দেশকে আঞ্চলিক যুদ্ধ থেকে দূরে রাখাই তাঁর মূল লক্ষ্য।

ইরাকের প্রেসিডেন্সি এই আধাসামরিক বাহিনীর ওপর হামলাকে "একটি গ্রহণযোগ্য নয় এমন পদক্ষেপ এবং ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন" বলে অভিহিত করেছে। তবে একই সঙ্গে তারা ইরাকের প্রতিবেশী দেশগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে।

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালিয়েছে। তবে বাগদাদ সত্যি সহযোগিতা করেছে কি না, সে বিষয়ে ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো জবাব দেয়নি ইরাকি সরকারের মুখপাত্র।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই বাগদাদ সরকারকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে আসছে, তবে অতীতে এ ধরনের উদ্যোগ দেশটিতে তীব্র অস্থিরতার জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রী জাইদির কর্তৃত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করে অন্যতম প্রধান ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী 'কাতাইব হিজবুল্লাহ' জানিয়েছে, তারা সরকারকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছে এটা প্রমাণ করার জন্য যে, সরকার ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম।

ইরানি হামলা নস্যাতের দাবি যুক্তরাষ্ট্রের ইরাকে সৌদি আরবকে সঙ্গে নিয়ে যৌথ হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনী দাবি করে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলের মার্কিন সেনাদের ওপর একটি আকস্মিক ইরানি হামলা ব্যর্থ করে দিয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছুঁড়ে মারা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিগুলো ইরানের প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যেখানে এই মাসেই তিন মার্কিন সেনা নিহত হন—যা গত মার্চের পর যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির ঘটনা।

অন্যদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে, তারা জর্ডানের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে অননুমোদিত রুটে যাওয়ার চেষ্টাকালে তিনটি ট্যাংকারে আঘাত হানে।

চলতি মাসে মার্কিন-ইরান মধ্যবর্তী একটি চুক্তি ভেঙে যাওয়ার পর পুনরায় যুদ্ধ শুরু হয়। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালী'র নিয়ন্ত্রণ নিয়ে তৈরি বিরোধের জেরেই ওই চুক্তিটি ব্যর্থ হয়। ইরান দাবি করছে যে প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে তারা শুল্ক আদায় করতে চায়।