→ ঢাকার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ সংবিধান সব ধর্মাবলম্বীর নিরাপত্তা দিতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী→ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অফিস খোলা আজ→ দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সাত দিন বন্ধ→ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
No icon

ইরানজুড়ে মার্কিন ব্যাপক বিমান হামলা

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, বুধবার (২৯ জুলাই) ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে পরিচালিত এ অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম জানিয়েছে, হামলার পর বুশেহর, হরমোজগান, খুজেস্তান ও ফার্স প্রদেশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছেও বিস্ফোরণের খবর মিললেও কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তাসনিম ও আইআরআইবির খবরে বলা হয়েছে, বান্দর আব্বাস, আবাদান, আহভাজ, কাজরুন এবং কেশম, কিশ ও আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে। কেশম দ্বীপে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে দুজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানানো হয়েছে। আহভাজের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল আইআরজিসির সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে মার্কিন বাহিনী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতি ইরানের হুমকি কমিয়ে আনা। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করেনি তেহরান।

.সূত্র: আলজাজিরা, রয়টার্স, তাসনিম