→ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন→ জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ→ ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪৪→ ৭ নভেম্বর পোশাক কারখানায় ছুটি ঘোষণা→ নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
No icon

ঢাকার আকাশ আজ কেমন থাকবে

রাজধানী ঢাকা ওআশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১৩ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।