→ আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর→ নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ→ সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা→ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ→ হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব
No icon

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি থাকবে।রোববার (১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ক শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।