→ আইসিসিবিতে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা শুরু→ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার→ অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান→ ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে→ অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান
No icon

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান প্রায় ২৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন পুলিশ কর্মকর্তারা।সভাপতির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মো. মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়িয়েছেন।

তিনি বিদায়ী কর্মকর্তার অবসর-পরবর্তী সুন্দর পারিবারিক জীবন ও সুস্থতা কামনা করেন।বিদায়ী অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালনের পর সর্বশেষ তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন।কর্মদক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ছয়টি আইজিপি ব্যাজ অর্জন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন দুইবার।ব্যক্তিজীবনে মো. মনিরুজ্জামান বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রী তাপতুন নাসরীন পুলিশ সদর দপ্তরে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত রয়েছেন।