→ একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত→ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু→ খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক→ দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিন বৃষ্টির আভাস→ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি
No icon

ঢাকার সাবরেজিস্ট্রার বদলিতে লটারি আজ

ঢাকা জেলায় সাবরেজিস্ট্রারদের বদলির জন্য আজ লটারি অনুষ্ঠিত হবে। এই লটারিতে দেশের সব জেলায় কর্মরত সাবরেজিস্ট্রারদের নাম থাকবে।বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আজ সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে।গত ৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত সাবরেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরো সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাবরেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।