→ সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর→ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু আজ→ প্রাথমিকের শিক্ষক নিয়োগ না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী→ ৫ গোলের দারুণ লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল স্পেন→ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
No icon

সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর

নবম জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর এসেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার মুনাফার হার নির্ধারণ করেছে সরকার।২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা গত সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে ১১ শতাংশ মুনাফা দেওয়া হবে।একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা প্রযোজ্য হবে।সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা ধরে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।এর আগে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই-ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবে।জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার হবে যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ।