আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্টরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিবজনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রীপৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
No icon

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন গত ১৫ জুলাই শেষ হয়। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট মাসে সংসদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন দু-এক দিনের মধ্যে এ বৈঠক আহ্বান করবে। সংসদের ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন পরিচালনা করবেন।