ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

বাংলাদেশের সংস্কার পরিকল্পনায় কাতারের সমর্থন : সেরায়া আলী আল-কাহতানির

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন উপসাগরীয় ধনী দেশ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আল-কাহতানি। কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন, ‘কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী।’

বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি চমৎকার।’ প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশে সুযোগ-সুবিধা অন্বেষণ করুক উল্লেখ করে ড. ইউনূস বলেন, এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতারের রাষ্ট্রদূত এ আমন্ত্রণের প্রশংসা করে বলেন, তিনি আশা করেন, শিগগিরই তার দেশ থেকে আরো ব্যবসায়ী বাংলাদেশ সফর করবেন। ড. ইউনূস তার সরকারের সংস্কার এজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন।