মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

বেনজীর আহমেদের বিরুদ্ধে চার্জগঠন, বিচার শুরু করেছেন আদালত

‎অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেছেন আদালত।

‎আজ রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন এ মামলায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আগামী ১৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। 

‎‎দুদকের পক্ষে শুনানি করা প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম চার্জগঠন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি পলাতক থাকায় তার কোনো আইনজীবী ছিলেন না। তার অনুপস্থিতিতেই এই মামলার বিচার হবে।

‎‎এর আগে গত ৮ মার্চ ট মামলার চার্জশিট আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ‎ ‎২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ‎তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করেন একই কর্মকর্তা  

‎‎মামলার চার্জশিটে বলা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।