সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস৯টি পাম্প ঘুরেও মেলেনি এলপি গ্যাসওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুনসংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা আজগরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় ট্রাকচালক সুজন হত্যা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন আদালত।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ গত ১১ মার্চ সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। আগামী ৮ এপ্রিল এ চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

‎চার্জশিটের অন্য আসামির মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।

‎‎চর্জশিটে এজাহারনামীয় ৪৭ আসামিসহ নাম না জানা ৪৫০-৫০০ জনের প্রকৃত ও সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।