পে-স্কেল বাস্তবায়ন হবে দুই ধাপেএলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকটদেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কানিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের
No icon

ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।