বাড়লো শিক্ষাবৃত্তির আবেদনের সময়বুধবার লালমনিরহাট যাচ্ছেন জামায়াতের আমিরঢাকার আবহাওয়া আজ থাকবে যেমনআজ পবিত্র শবেবরাতদেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
No icon

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এই ভূমিকম্প হালকা শ্রেণির হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।এটি ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি হয়।