ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীরপবিত্র ঈদুল ফিতর আজ গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেইসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতরকমলাপুরে যাত্রীর চাপ কমেছে
No icon

ডিম ছোড়া আইনজীবীদের সনদ বাতিল করা হবে : মাহবুব উদ্দিন খোকন

হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির (বার) সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আশরাফুল কামালের দিকে এজলাশে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। পরে এজলাস থেকে মো: আশরাফুল কামালসহ অপর বিচারপতি নেমে যান। এ ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র : বিবিসি