প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুধু নাটকেই নয়, উপস্থাপনা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন কিংবা সিনেমা- সবখানেই দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে আশফাক নিপুনের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন তিনি।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে ব্যাপক আলোচনায় ছিলেন তানজিকা আমিন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করলেও ২ বছরের মধ্যেই সংসার ভেঙ্গে যায়। এরপর দীর্ঘ এক অন্ধকার সময় তাকে পার করতে হয়েছিল বলে সম্প্রতি এক গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

কেন ভেঙেছিল সেই সংসার? কি ছিল ভুল? সেসব প্রশ্নের জবাবে তানজিকা বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।’

এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে আবার বিয়ে করেন এই অভিনেত্রী। বর্তমানে দাম্পত্য জীবন সুন্দরভাবেই পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।