→ ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার→ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবি সদস্য→ প্রথম ধাপে ১০৫০ ইউনিয়নে ভোটের পরিকল্পনা ইসির→ রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন→ সোমবার বসছে সংসদ, চলবে ৭ দিন
No icon

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে, উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে উপাচার্যদের সঙ্গে জরুরি সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল সোমবার (৯ নভেম্বর) ইউজিসির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।সভায় আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।সভা শেষে আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা নিয়ে গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানাবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।