সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস৯টি পাম্প ঘুরেও মেলেনি এলপি গ্যাসওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুনসংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা আজগরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

৯টি পাম্প ঘুরেও মেলেনি এলপি গ্যাস

ঢাকার এয়ারপোর্টের বাসা থেকে শনিবার দিনগত রাত ৯টার দিকে নিকুঞ্জে গাড়িতে এলপি গ্যাস আনতে যান বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক রিপন মিয়া। এরপর সাতরাস্তা থেকে শাহবাগ হয়ে সর্বশেষ আমিনবাজার পর্যন্ত বিভিন্ন পাম্পে ঘোরেন। তবে মধ্যরাত পর্যন্ত ৯টি পাম্প ঘুরে এলপি গ্যাস না পেয়ে তাকে খালি হাতেই ফিরতে হয়। আগের রাতের ব্যর্থতা ভুলে গতকাল দুপুর ২টা থেকে রাজধানীর কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস সংগ্রহ করতে পারেননি তিনি। গত কয়েক দিনে জলানি তেলের সঙ্গে এলপি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করছে। পাম্পে পাম্পে ঘুরে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর চালকরা গাড়ি ঠেলে নিচ্ছেন। দ্রুত সমাধানের পথ খুঁজে না পেলে শঙ্কা আরও গভীর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।রিপন মিয়া আমাদের সময়কে বলেন, ৫ হাজার টাকার গ্যাস নিতে গিয়ে নিজেরই প্রায় ১,৫০০ টাকার গ্যাস শেষ হয়ে গেছে, তবুও কোথাও গ্যাস পাইনি। সাতরাস্তার একটি পাম্পে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও শেষ পর্যন্ত জানানো হয়, সেখানে আর গ্যাস মজুদ নেই।

তিনি আরও জানান, রবিবার দীর্ঘ চেষ্টাতেও গ্যাস না পেয়ে সোমবার ভোর রাতে গ্যাস সংগ্রহের জন্য তিনি চেষ্টা করবেন।পাম্প-সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে গভীর রাতে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ এলেও তা দিয়ে সব গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। গ্যাস থাকলে ২৪ ঘণ্টাই আমরা পাম্প খোলা রাখছি সেই সঙ্গে গ্যাসও দিচ্ছি।রাজধানীর বিভিন্ন এলপিজি পাম্প ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নিশ্চিত হওয়া যাচ্ছে না গ্যাস পাওয়া যাবে কিনা। এতে সময় ও জ্বালানি দুটোরই অপচয় হচ্ছে।গতকাল দুপুর ১২টার দিকে তেজগাঁও সাতরাস্তার আকিজ এলপিজি গ্যাস পাম্পেও দেখা যায় দীর্ঘ লাইন। নতুন কাউকে লাইনে দাঁড়াতে নিষেধ করেন ফিলিং স্টেশনে কর্মরত রহিম উদ্দিন। তিনি জানান, গ্যাস প্রায় শেষ। তাই নতুন করে লাইনে দাঁড়াতে নিষেধ করা হচ্ছে। আবার রাত ১২টার পর এলপিজি গ্যাস পাওয়া যাবে। গ্রাহকদের রাত ১২টার পর আসার জন্য অনুরোধ করেন তিনি।