প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎজুলাই শহীদ দিবস আজনতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিনদুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেতত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৭ লাখ টাকা।